ঢাকারবিবার , ১৮ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে ভিক্ষুকদের মাঝে ঋণ বিতরণ

চমক নিউজ, বেনাপোল অফিস
এপ্রিল ১৮, ২০২১ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে ভিক্ষুকদের মাঝে ঋণ বিতরণ

গৌরীপুর প্রতিনিধিঃ ময়মনসিংহ গৌরীপুরে  ভিক্ষুকদের মাঝে ঋণ বিতরণ করেছে একটি বাড়ি একটি খামার প্রকল্প।
উপজেলার মাওহা ইউনিয়নের ৩৫ জন ভিক্ষুককে ১০ হাজার টাকা করে ঋণ দিয়ে তাদের স্বাবলম্বী করতে রবিবার (১৮ এপ্রিল)  দুপুর ১২টায় এ ঋণ বিতরণ করা হয়। ৩৫ জন ভিক্ষুক জনপ্রতি ২ হাজার ৪শত টাকা সঞ্চয়ের বিপরীতে তাদের  এক বছর মেয়াদী ১০ হাজার টাকা ঋণ দিয়েছে একটি বাড়ি একটি খামার প্রকল্প।
ইউনিয়নের লোনাপাড়া গ্রামের মৃত আতর আলীর স্ত্রী জবেদা খাতুন জানান- দীর্ঘদিন যাবত তিনি ভিক্ষা করে সংসার চালাচ্ছেন।  একটি বাড়ি একটি খামার প্রকল্পে তাদের ১০ হাজার টাকা দিয়েছে। এ টাকা দিয়ে তিনি একটি মুদির দোকান করবেন।
গৌরীপুর একটি বাড়ি একটি খামার প্রকল্পের ব্যবস্থাপক সিফাত মানজুর শুভ জানান- সমাজসেবা কার্যালয়ের সুপারিশ ক্রমে আমরা ভিক্ষুকদের এই ঋণ বিতরণের উদ্যোগ গ্রহণ করি। ঋণ গ্রহীতারা মাসিক ৯০০ টাকা কিস্তিতে ১২ মাসে এ টাকা পরিশোধ করবেন। তারা চাইলে পরবর্তীতে আরও বেশি ঋণের জন্য আবেদন করতে পারবেন।
স/বি