গৌরীপুরে বোকাইনগর ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরন
গৌরীপুর প্রতিনিধি-
১৫ জুলাই বৃহস্পতিবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের দুঃস্থ্ ও অতি দরিদ্র গরিব খেটে খাওয়া মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরন করা হয়েছে।
বোকাইনগর ইউনিয়ন পরিষদ থেকে প্রথম দিনে ১,২,৩ নং ওয়ার্ডের সুবিধা ভোগীদের মাঝে চাল বিতরন করা হয়।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, উল্লেখিত ইউনিয়নে ৬৩৬০ জন সুবিধাভোগী রয়েছে। প্রথম দিন চাল বিতরন কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ, উপজেলা পরিষদের চেয়ারম্যানে মোঃ মোফাজ্জল হোসেন খান, ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব, তদারকি কর্মকর্তা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রায়হান, ইউপি সদস্য আজিজুল হকসহ অন্যান্য ইউপি সদস্যগন।
ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বলেন, এ ইউনিয়নে ৬ হাজার ৩শ ৬০ জন সুবিধাভোগী রয়েছে। এক দিনে এত লোককে এ সুবিধা দেয়া সম্ভব না । তাই প্রতিদিন ৩ ওয়ার্ড করে দেয়া হবে । আজ প্রথম দিনে ১,২ ও ৩ নং ওয়ার্ডে সুবিধাভোগীদের মাঝে দেয়া হচ্ছে। আগামী ২ দিনে ইউনিয়নের সকল সুবিধাভোগীদের মাঝে বিতরন শেষ হবে।
স/বি

