ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে বোকাইনগরে চলছে জমজমাট জুয়ার আসর ও মাদক ব্যবসা

admin
মে ১২, ২০২০ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর থেকে শেখ বিপ্লব : করোনা ভাইরাস আতংকে সারাদেশ, আর এ সুযোগকে কাজে লাগিয়ে ময়মনসিংহের গৌরীপুরে একটি চক্র দীর্ঘ দিন যাবত চালিয়ে যাচ্ছে জুয়ার আসর। আর সাথে যোগ করেছে গাজা বিক্রি।

এ জুয়ার আসরটি চলছে উপজেলার বোকাইনগর ইউনিয়নের অষ্টগড় গ্রামের সূর্যের মোড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক জুয়ারীরা জানায়, দীর্ঘ দিন যাবত এই আসরটি চলছে। দিনের বেলায় মঙ্গলের বাড়ির জঙ্গলে বসতো এখন আর সেখানে দিনে খেলা হয় না।

তবে প্রতিদিন রাতে লক্ষ লক্ষ টাকার খেলা হয় মৃত ওয়াজেদের ছেলে সাদ্দামের বাড়ীর পুকুর পাড়ে। আর তার নেতৃত্ব দিয়ে আসছে সাদ্দাম।

তারা আরো বলেন, ইদানিং শামছুল হকের ছেলে তোফাজ্জল সাদ্দামের সাথে সম্পৃক্ত হয়ে জুয়ার আসরের সাথে গাজা বিক্রি শুরু করেছে।

এলাকাবাসী এর সত্যতা স্বীকার করে বলেন, দীর্ঘ দিন আগে এই এলাকায় প্রচুর ইয়াবা বিক্রেতা ছিল। বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রচারের পর এখন প্রায় বন্ধ। কিন্তুু করোনা ভাইরাসের আতংক ছড়িয়ে পড়ার সাথে সাথে যুবসমাজ ও সমাজকে ধ্বংস করে মোটা অংকের টাকা কামানোর নেশায় মেতে উঠেছে সাদ্দাম ও তোফাজ্জল চক্রটি। এ চক্রটি জুয়ার আসরসহ গাজা বিক্রি করে যাচ্ছে দেদারছে।

এ জুয়ার আসরে পাশ্ববর্তী উপজেলা ঈশ্বরগঞ্জ থেকে জুয়াড়ীরা খেলতে আসে। প্রতিদিন বিকালে চেনা-অচেনা ব্যক্তিরা গাজা কিনতে যায় সূর্যের মোড় এলাকায়। এলাকাবাসী করোনার চেয়ে বেশি আতংকে আছেন যুবসমাজ ও এলাকা রক্ষার্থে। তাই তারা বলেন, ধ্বংসের নতুন উপসর্গ দেখা দিয়েছে এ এলাকাতে। আর এ উপসর্গ রনে-বনে, জলে-জঙ্গলে সব সময় দেখা যায়। তাই এলাকা ও এলাকাবাসীকে রক্ষার্থে পুলিশ প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছে।

উল্লেখ্য, আজ পর্যন্ত গৌরীপুরে এখনো কোন করোনা আ্ক্রান্ত রোগীর পাওয়া যায়নি। তাই নিজেদের সুরক্ষার জন্য প্রত্যেকেই সচেতনতা অবলম্বন করে বাহির থেকে কেউ আসলে তাদের জিঞ্জাসাবাদ করা হয়। পাশ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলায় করোনার আক্রান্তের রোগী পাওয়া গেছে। বিশেষ করে আক্রান্ত এলাকা থেকে এসেছে কিনা তা জানার জন্য।

কিন্তুু আক্রান্ত এলাকা থেকে যে সব জুয়াড়ীরা খেলতে আসছে তাদের জিঞ্জাসাবাদের কোন সুযোগ নেই। সাদ্দাম বাহিনীর ভয়ে তারা মুখ থুবড়ে পড়েছে। বিষয়টি গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিনকে অবগত করলে তিনি বলেন, তাদের বিরোদ্ধে তদন্ত পূর্ব ব্যবস্থা গ্রহন করা হবে।

স/এষ্