ঢাকাশনিবার , ১১ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীকে  রাষ্ট্রীয় মর্যাদায়  দাফন

চমক নিউজ, ময়মানসিংহ
ডিসেম্বর ১১, ২০২১ ১২:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীকে  রাষ্ট্রীয় মর্যাদায়  দাফন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে পশ্চিম শালীহর গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী (৭৮) আর নেই। তিনি বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। শুক্রবার দুপুর আড়াইটায় শালীহর নিজ গ্রামে জানাযার নামাজ শেষে মরহুমের মরদেহ পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানাযার নামাজের পর উপজেলা নিবার্হী অফিসার হাসান মারুফের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর প্রতি সম্মান প্রদর্শন করেন গৌরীপুর থানার পুলিশের একটি চৌকশ দল। এর আগে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম ও ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম মুহম্মদ আজাদ, তোফাজ্জল হোসেন, গিয়াস উদ্দিন, ফজলুল হক খান, আবুল কালাম, আবুল হাসিম, ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর পৌর শাখার সভাপতি সাংবাদিক মশিউর রহমান কাউসার, সাধারণ সম্পাদক উজ্জল চন্দ্র সহ এলাকাবাসী।
স/বি