ঢাকামঙ্গলবার , ১ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে বীমা দিবস পালিত

চমক নিউজ, ময়মানসিংহ
মার্চ ১, ২০২২ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে বীমা দিবস পালিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’ এ স্লোগানকে প্রতিপাদ্য করে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মঙ্গলবার (১ মার্চ) ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কর্মসূচীর মাঝে ছিল র‍্যালি, আলোচনা সভা ও গ্রাহদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর।
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে ও বেস্ট লাইফ ইন্সুরেন্স লিঃ ব্রাঞ্চ  ম্যানেজার  মোবারক  হোসেনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দিন, বেস্ট লাইফ ইন্সুরেন্সের বিভাগীয় প্রধান শামীম মিয়া, জীবন বীমা কর্পোরেশন গৌরীপুরের ব্রাঞ্চ ম্যানেজার উজ্জল কুমার মোদক সহ আরও অনেকে।
স/বি