ঢাকারবিবার , ১১ জুলাই ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে বিলে  থেকে যুবকের লাশ উদ্ধার

চমক নিউজ, ময়মানসিংহ
জুলাই ১১, ২০২১ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে বিলে  থেকে যুবকের লাশ উদ্ধার

 

গৌরীপুর প্রতিনিধি-

 

ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ ১১ জুলাই (রবিবার) বল্লা বিল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে।

উদ্ধারকৃত মরদেহটি উপজেলার সিধলা ইউনিয়নের গোহালাকান্দা গ্রামের আলী হোসেনের ছেলে এমদাদুল হক (২২)।

নিহতের পরিবারিকসূত্রে জানা গেছে, ১০ জুন (শনিবার) দুপুরে এমদাদ কলমি শাক তুলতে স্থানীয় বল্লা বিলে গিয়েছিলো। এরপর থেকে সে আর বাড়িতে ফেরেনি। পরদিন তার মরদেহের সন্ধান পান উল্লেখিত বিলে।

এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী এর সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবক সাঁতার জানতেন না। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে গৌরীপুর থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

স/বি