ঢাকামঙ্গলবার , ২৬ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে বিদ্যুৎ স্পর্শে বাবা মায়ের মৃত্যু

admin
নভেম্বর ২৬, ২০১৯ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব : ময়মনসিংহের গৌরীপুরে সেচ যন্ত্র (বৈদ্যতিক মটর) চালু করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে বাবা মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে (২৬ নভেম্বর) সকাল ৮ টায় উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপাজাঙ্গালীয় গ্রামে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উল্লেখিত গ্রামের মোহাম্মদ আলীর ছেলে কৃষক আসাদুল হক (৩১) তার ৩ বছরের কণ্যা জান্নাতুল অমিকে কোলে নিয়ে আবাদী জমিতে পানি দেয়ার জন্য সেচ যন্ত্রের (বৈদ্যতিক মটর) সুইজ দিতে গেলে বিদ্যুৎ স্পর্শে ঘটনাস্থলেই আসাদুলের মৃত হয়।

গুরুত্বর আহত অবস্থায় মেয়ে অমিকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষন করে। বাবা মেয়ের মৃত্যুতে এলাক্য়া শোকের মাতন বইছে।

স/এষ্