ঢাকাবৃহস্পতিবার , ৮ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে বিদ্যুৎ স্পর্শে ফিসারী ব্যবসায়ী মৃত্যু

nayem ahmed
আগস্ট ৮, ২০১৯ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব : ময়মনসিংহের গৌরীপুরে ৮ আগষ্ট (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০ টায় বিদ্যুৎ স্পর্শে পৌর শহরের পাছের কান্দা মহল্লার ঝুলন চন্দ্র বর্মনের ছেলে লিটন চন্দ্র বর্মন (২৫) নামে এক ফিসানি ব্যবসায়ী মৃত্যু ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ীর সামনে লিটন তার নিজেস্ব ফিসারীতে প্রতিদিনের মত আজও কাজ করতে যায়। ফিসারীর সেচ যন্ত্রের সংযোগের তার ছিড়া দেখে মেইন সুইজ বন্ধ না করে ছেড়া তার জোড়া দিতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে ঘটনাস্থলেই সে মরে পড়ে থাকা।

পরে পাশারে গ্রামের জনৈক ব্যক্তি তাকে পড়ে থাকতে দেখে বাড়ীতে খবর দেয়। এ খবর পেয়ে পারিবারিক লোক জন লিটনকে মৃত অবস্থায় ঘটনা স্থল থেকে উদ্ধার করে।

মৃত্যুর খবরে পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান ও পৌর কাউন্সিলর মোঃ নাজিম উদ্দিন লিটনের শোক সন্ত্রস্থ পরিবারকে শান্তনা জানাতে জান। লিটনের মৃত্যুতে এলাকায় শোকের মাতন বইছে।

স/এষ্