গৌরীপুরে বিএনপি‘র ৪৪ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত
ময়মনসিংহ ব্যুরো – জাতীয়তাবাদী দল বিএনপি‘র ৪৪ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপি যথাযোগ্য মর্যাদায় পালন করে। এ উপলক্ষে ৩ সেপ্টেম্বর বিকালে বনার্ঢ্য একটি র্যালী শহর প্রদক্ষিন শেষে উত্তর বাজার মোড়ে দোয়া মাহফিল আলোচনা সভা করে।

আলোচনা সভায় পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান পলাশের সঞ্চলনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি‘র সাবেক যুগ্ম আহবায়ক, গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপি‘র আহবায়ক আহাম্মেদ তায়েবুর রহমান হিরন।
জেলা বিএনপি‘র সদস্য আব্দুল আজিজ মন্ডল, উপজেলা বিএনপি‘র যুগ্ম আহবায়ক মোঃ শাহজাহান সিরাজ, উপজেলা বিএনপি‘র যুগ্ম আহবায়ক ৩ বার নির্বাচিত মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ, বিএনপি নেতা একলাছুর রহমান কিরন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জেলা যুবদলের সহ-সভাপতি হুমায়ুন কবির, উপজেলা যুবদলের সভাপতি তাজুল ইসলাম খোকন, পৌর কাউন্সিলর ময়মনসিংহ উত্তর জেলা যুবদল নেতা জিয়াউর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল্লাহ,উপজেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ খান পাঠান, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সুমন আকন্দ, উপজেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম শেখ, পৌর যুবদল নেতা হাসান, মারফত আলী, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক খাইরুল পাশা খেলন প্রমুখ।
স/বি

