ঢাকাবুধবার , ১ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে বিএনপি‘র ৪৩ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

চমক নিউজ, ময়মানসিংহ
সেপ্টেম্বর ১, ২০২১ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে বিএনপি‘র ৪৩ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

গৌরীপুর প্রতিনিধি-

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপি‘র যৌথ উদ্দ্যোগে ১ সেপ্টেম্বর (বুধবার) বিকালে ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার প্রাঙ্গনে মিলাদ মাহফিল, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপি‘র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আলোচনা সভায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক কোয়াছম উদ্দিনের সভাপতিত্বে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান পলাশের সঞ্চালনায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি‘র যুগ্ম আহবায়ক, গৌরীপুর উপজেলা বিএনপি‘র আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মেদ তায়েবুর রহমান হিরন।

বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা উপজেলা বিএনপি‘র যুগ্ম আহবায়ক শাহজাহান সিরাজ, মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ, আব্দুল মান্নান, বিএনপি নেতা জায়েদুল, আতাউর রহমান আতা ও মোস্থফা তালুকদার।

উপজেলা যুবদলের সভাপতি তাজুল ইসলাম খোকন, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম শেখ, জেলা যুবদলের সদস্য মোস্থাফিজুর রহমান হারিফ,হুমায়ুন কবির খান, পৌর যুবদল নেতা শেখ বিপ্লব, হাসান, রামগোপালপুর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মজিবুর রহমান, পৌর ছাত্রদল নেতা মোঃ জামাল মিয়া, আবু মুছা, জেলা ছাত্রদল নেতা অলি উল্লাহ, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহজাহান আকন্দ সুমন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শওকত হোসেন, মোয়াজ্জেম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হোসেন,উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ শহিদুল্লাহ প্রমুখ।

অপর দিকে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের উদ্দ্যোগে জাতীয়তাবাদী দল বিএনপি‘র ৪৩ তম প্রতিষ্টা বার্ষিকী পালন উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও কেক কাটা মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

১ সেপ্টেম্বর বিকালে ময়মনসিংহের গৌরীপুরে উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক ভিপি শামছুর সভাপতিত্বে আব্দুল্লাহ আল মামুন বাচ্চুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন তারাকান্দা যুবদলের সভাপতি ওয়াহেদুজ্জামান ওয়াহীদ, ঈশ্বরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মোস্তফিজুর রহমান জুয়েল, জেলা যুবদল নেতা কাজী আব্দুল্লাহ আল আমিন, আনোয়ারুল ইসলাম কামাল, নিজাম উদ্দিন, যুবদল নেতা ডাক্তার শাহজাহান, খোকন মোল্লা, সাহেব আলী, মোজাম্মেল হক রাসেল, শমসের, মিলন, মাসুদ, সাহেব আলী মেম্বার, সোহেল রানা মেম্বার, শহিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক আহাম্মেদ (ভিপি) পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শাহজাহান কবির হিরা, ছাত্রদল নেতা জাহাঙ্গীর হোসেন মিলন, নুর মোহাম্মদ মামুন, বাশার আকন্দ, হাবিবুর রহমান, মজিবুর রহমান, সোহেল, রাসেল, জাহিদ, বাবু প্রমুখ।

স/বি