ঢাকাবুধবার , ৩ জুন ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে বাড়ীর প্রবেশ পথ নিয়ে হামলা আহত-১

admin
জুন ৩, ২০২০ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর প্রতিনিধি : বাড়ীর প্রবেশ পথ নিয়ে পর্ব শত্রুতাকে কেন্দ্র করে প্রভাবশালী সাবেক সেনা সদস্য আঃ লতিফ পিটিয়ে আহত করেছে মোঃ সুন্নত আলী (৩৫) নামে এক যুবককে। এ ঘটনাটি ঘটেছে ৩ জুন (বুধবার) বিকাল সাড়ে ৩ টায় ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের পূর্বদাপুনিয়া এলাকায়। এ হামলার ঘটনায় আহত সুন্নত আলী বাদী হয়ে গৌরীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

আহত সুন্নত আলী জানায়, উল্লেখিত এলাকায় সে তার শ্বশুরালয়ে দীর্ঘ দিন যাবত বাড়ী তৈরী করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছি। তার বাসার সামনের জায়গা ব্যবসায়ী বাচ্চু প্লট আকারে বিক্রি শুরু করে। প্রায় ৩/৪ বছর পূর্বে সাবেক সেনা সদস্য আঃ লতিফ একটি প্লট ক্রয় করে। প্লট বিক্রির সময় উক্ত জায়গার মালিক তার পিছনের বাসিন্দাদের যাতায়াতের জন্য ৫ ফুট আকারের একটি রাস্তা করে দেয়।

কিন্তুু প্লট ক্রেতা সাবেক সেনা সদস্য আঃ লতিফ সেই রাস্তা দিয়ে পিছনের বাসিন্দাদের যাতায়াত করতে না দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এ নিয়ে দীর্ঘ দিন যাবত সুন্নত আলীর সাথে দ্বন্ধ চলে আসছে এবং সুন্নত আলীর শ্বশুরাল ও পিত্রালয়ের সদস্যদের বিরুদ্ধে আঃ লতিফ একাধিক মামলা দায়ের করে। ঘটনার দিন ওই রাস্তায় যাতায়াত নিয়ে আঃ লতিফ অকথ্য ভাষায় সুন্নত আলীর পরিবার পরিজনেকে গালাগালিজ করতে থাকে।

সুন্নত আলী এর প্রতিবাদ করায় প্রভাবশালী আঃ লতিফ ক্ষিপ্ত হয়ে আলীর উপর হামলা চালিয়ে বুকে পিঠে ইট দিয়ে আঘাত করে আহত করে। পর এলাকাবাসী তাকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সুন্নত আলী বাদী হয়ে গৌরীপুর থানায় আঃ লতিফকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করে।

স/এষ্