গৌরীপুর প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে ২৯ জানুয়ারি (বুধবার) ময়ননসিংহের গৌরীপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও ব্যাটারী চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ নারীসহ ৪ জন নিহত হয়েছে।
এ ঘটনায় আরও দুজন গুরত্বর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতসলে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন। বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার চর শ্রীরামপুর এলাকার কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, লাল মিয়া (৫০) রফিকুল ইসলাম (৫৫),সাহারা বানু (৬২)ও রাবিয়া খাতুন (৭৫) তারা সবাই উজান কাশিয়াচর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাদের মরদেহ উদ্ধার করে মমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী এম কে সুপার বাসটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল।
পরে উপজেলার চর শ্রীরামপুর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারী চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়। এ সময় গুরতর আহত হয় এক নারীসহ আরও ৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মমেক হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় অপর ৩ জনের মৃত্যু হয়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
স/এষ্

