ঢাকাশনিবার , ১৫ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের মঙ্গল শোভাযাত্রা

admin
এপ্রিল ১৫, ২০১৭ ৯:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে মঙ্গল শোভাযাত্রা বের হয়। উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তারের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহন করেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক বিধু ভুষণ দাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুয়েল আশরাফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, এনজিও কর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক কর্মী সহ সর্বস্তরের জনগণ। এ দিবসকে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের দিনব্যাপী অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল পান্তা ভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা প্রশাসনের পাশাপাশি গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, শিল্পকলা একাডেমী, স্থানীয় বাংলা মঞ্চ, চাঁেদর হাট, যুগান্তর স্বজন সমাবেশ, গৌরীপুর ফ্রেন্ডস ক্লাবসহ বিভিন্ন সংগঠনগুলো উৎসব আমেজে এ দিবসটি উদযাপন করেছে।

স/এষ্