ঢাকাশনিবার , ১৮ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় শিশু দিবস

admin
মার্চ ১৮, ২০১৭ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপি বর্ণাঢ্য কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হলো ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ওইদিন বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তারের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় পাবলিক হলে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, গৌরীপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রহিম, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, কেন্দ্রিয় যুবলীগ নেতা আবু কাউছার চৌধুরী রন্টি, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান শাহিন প্রমুখ।

স/শা