ঢাকাবুধবার , ১৭ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

চমক নিউজ, ময়মানসিংহ
মার্চ ১৭, ২০২১ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

ময়মনসিংহ ব্যুরো-ময়মনসিংহের গৌরীপুরে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস দিনব্যাপি নানা কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ১০টায় স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি’র নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, উপজেলা আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধা সংসদ।
এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল শেখ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম ও ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
এ উপলক্ষ্যে বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালি শেষে পাবলিক হলে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান প্রমুখ।

স/বি