গৌরীপুরে ফিল্মি কায়দায় হামলা-ভাংচুর, শিশুসহ আহত-৭ থানায় মামলা
গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি-
জমি সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে ২৪ মে সকাল ১১ টার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের গড়পাড়া গ্রামে ফিল্মি কায়দায় বাড়ি-ঘরে হামলা ও ভাংচুরের করে প্রতিপক্ষে । তাদের হামলায় শিশুসহ আহত হয়েছে ৭ জন।
এ ঘটনায় মৃত রহিম বক্সের ছেলে মোঃ আব্দুল মালেক (৬০) বাদী হয়ে ১২ জনকে অভিযোক্ত করে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উল্লেখিত গ্রামের মৃত ইব্রাহীম খান পাঠানের ছেলে মোখলেছুর রহমান খান পাঠান গংদের নেতৃত্বে ঘটনার দিন সকালে দেশিয় অস্ত্র-সস্ত্র রামদা, লোহার রড়, বাঁশের লাঠি নিয়ে আঃ মালেকের বাড়ীতে হামলা চালায়।তাদের হামলায় ঘরে বেড়া ও আসবাবপত্র কুপিয়ে ভাংচুর করে। এ সময় ঘরে রক্ষিত নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা লুটে নেয়।
এ সময় বাদীর ছেলে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করলে সেখানে গৌরীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশের সহযোগীতায় আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়। এ বিষয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৪, তাং- ২৫/০৫/২০২১ইং।
স/বি

