গৌরীপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্টিত
গৌরীপুর প্রতিনিধি– ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্থায়নে প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্দ্যেগে ১৬ ফেব্রæয়ারী (বুধবার) সারাদিন ব্যাপি প্রদর্শনী অনুষ্টিত হয়েছে।
প্রদর্শনীতে খামারী ও ভেটেরিনারি ঔষধসহ বিভিন্ন গৃহপালিত পশু ও পাখির ৫০টি স্টল ছিল। স্টলগুলো পরিদর্শন করেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. নাজিম উদ্দিন আহমেদ এমপি।
পরে হাসপাতাল প্রাঙ্গনে দুপুর আড়াইটার এক আলোচনা সভায় অনুষ্টিত হয়েছে। আলোচনা সভার প্রারম্ভে প্রধান অথিতি ও বিশেষ অথিতিদের ক্রেষ্ট প্রদান করেন প্রানিসম্পদ কর্তৃপক্ষ।
উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজিমুল ইসলামের সভাপতিত্বে উপ-সহকারী প্রানিসম্পদ কর্মকর্তা নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা এড. নাজিম উদ্দিন আহমেদ এমপি। বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল হালিম খান সিদ্দিকী, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ ও খামারি আলীম উদ্দিন প্রমুখ।
স/বি

