গৌরীপুরে পৌর নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক লীগের পথ সভা
শেখ বিপ্লব, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ৩০ জানুয়ারী অনুষ্ঠেয় ময়মনসিংহের গৌরীপুর পৌর সভার নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির উদ্দ্যোগে ২৭ জানুয়ারী বিকালে সাড়ে ৪ টায় স্থানীয় ধান মহালে স্বেচ্ছাসেবক লীগের এক পথ সভার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত পথ সভায় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা‘র ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাকিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক একেএম আফজালুর রহামান বাবু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মজিবুর রহমান স্বপন, স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল মনি, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শওকত জাহান মুকুল, দপ্তর সম্পাদক অধ্যাপক দিল মোহাম্মদ ফকরুল, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএম নুরুজ্জামান খোকন, সাধারন সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম রব্বানী,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, নৌকার মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান সেলিম, নির্বাচন থেকে সড়ে দাড়িয়ে নৌকাকে সমর্থনকারী জগ প্রতিক তাহরিমা আক্তার চুমকি, মোবাইল প্রতিক আব্দুল কাদির, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সদস্য নিলুফা আঞ্জুম পপি প্রমুখ।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদ বিধু ভূষন দাস, যুগ্ম সাধারন সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আঃ মুন্নাফ, উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ মুকতাদির শাহীন, সাধারন সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর, মইলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহাম্মেদ প্রমুখ।
স/ম

