ঢাকাসোমবার , ১২ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত হলেন যাঁরা

চমক নিউজ, ময়মানসিংহ
এপ্রিল ১২, ২০২১ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত হলেন যাঁরা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র-১ পৌর কাউন্সিলর মোঃ নাজিম উদ্দিন, প্যালেন মেয়র-২ মহিলা কাউন্সিলর দিলুয়ারা আক্তার ও প্যানেল মেয়র-৩ মহিলা কাউন্সিলর রোজিনা আক্তার মিতু নির্বাচিত হয়েছেন।

রবিবার (১১ এপ্রিল) পৌরসভার সকল কাউন্সিলরদের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে তাঁদেরকে প্যানেল মেয়র নির্বাচিত করা হয়।

গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে এদিন রাতে তাঁর ফেইসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন।

উল্লেখ্য গত ৩০ জানুয়ারি গৌরীপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে টানা তিনবার মেয়র নির্বাচিত হন সৈয়দ রফিকুল ইসলাম।

স/বি