ঢাকাবৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে পূর্বশত্রুতার জেরে বড় ভাইয়ের ঘর পুড়িয়ে  দিলো ছোটভাই 

চমক নিউজ, বেনাপোল অফিস
জানুয়ারি ৪, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে পূর্বশত্রুতার জেরে বড় ভাইয়ের ঘর পুড়িয়ে  দিলো ছোটভাই 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহ গৌরীপুরে অচিন্তপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে বড় ভাই হযরত আলীর বসত ঘর আগুনে পুড়িয়ে দিয়েছে তাঁর ছোটভাই মোঃ রফিক ওরফে রবি। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। এঘটনায় হযরত আলীর বাদী হয়ে এদিন রাতে গৌরীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, হযরত আলীর সাথে তাঁর সহোদর ছোটভাই রবির সাথে পারিবারিক বিষয়াদি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। ঘটনার দিন হযরত আলী কৃষি জমিতে কাজ করতে যান। এসময় তার ৫ ছেলে মেয়ে স্কুল-কলেজে চলে যায়। এ সুযোগে রবি রামদা নিয়ে ফাঁকা বাড়িতে এসে ঘরের বেড়া কুপিয়ে কেটে পেলে ও আগুন ধরিয়ে দেয়। ঘরে থাকা নগদ এক লাখ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।
পার্শ্ববতী ইসলাম অটো রাইস মিলের শ্রমিক আবুল কালাম প্রথমে আগুন জ্বলতে দেখেন। কালাম জানান- হযরতের ঘরে আগুন জ্বলতে দেখে তিনি মিল মালিক ইসলাম উদ্দিন ও অন্যান্য শ্রমিকদের জানান। তারা আসতেই রবি পালিয়ে যায়।
মিল মালিক ইসলাম উদ্দিন জানান- তাঁর মিলে থাকা আগুন নির্বাপক যন্ত্র ও মিলের মর্টার চালু করে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে গৌরীপুর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
হযরত আলীর কলেজ পড়ুয়া মেয়ে জ্যোনাকি আক্তার জানায়, তাদের ঘরে কোন কিছুই আর অবশিষ্ট নেই। টিভি, ফ্রিজ, দুইটি খাট, বিছানাপত্র, ধান, চাল ও তার স্কুলের সার্টিফিকেট, কলেজের বই সবকিছু পুড়ে গেছে।
ঘটনার পর থেকে পলাতক থাকায় রফিক ওরফে রবির বক্তব্য পাওয়া যায়নি।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় জানান, আগুনের ঘটনার হযরত আলী বাদী হয়ে তার ছোটভাই বরির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।
স/বি