ঢাকাশনিবার , ২৩ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে পুলিশের বিরুদ্ধে মামলা

চমক নিউজ, ময়মানসিংহ
জুলাই ২৩, ২০২২ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে পুলিশের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ ব্যুরো – রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মারামারির ঘটনায় আহত আমিরুল হোসেন বাদী হয়ে কর্মরত পুলিশ সদস্যসহ ৭ জনের বিরোদ্ধে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-১৬ তারিখ ১৯/৭/২২ইং

অভিযোগে উল্লেখ, দুই এলাকার মানুষের যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তার জের ধরে ১১ জুলাই দুপুর সাড়ে ১২ টায় আজিজুল হকের চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় রহমত উল্লাহর নির্দেশ ঈদের ছুটিতে আসা নেত্রকোনা পুলিশ লাইনে কর্মরত পুলিশ সদস্য অচিন্তপুর ইউনিয়নের রামজীবননগন গ্রামের আলী নেওয়াজ ফকিরের ছেলে মোঃ শফিকুল ইসলাম উরফে আমান উল্লাহসহ (২৮) মোঃ ফারুক আহম্মেদ (২৯), মোঃ ফরিদ উদ্দিন (১৯) হেলাল উদ্দিনের ছেলে মোঃ আইনাল হক (৩০), মোঃ জিয়াউল হক (২৪), আলী নেওয়াজ ফকিরের ছেলে মোঃ রহমত উল্লাহ (৩৬) ও মৃত মাহমুদ আলী ফকিরের ছেলে মোঃ আজিজুল হক (৩৮)। দেশীয় অ¯্র লোহার রড, রাম দা, লাঠি নিয়ে হামলা চালায় এবং পুলিশ সদস্য শফিকুল ইসলাম রাম দা দিয়ে তার মাথায় কুপ মেরে তাকে গুরুত্বর আহত করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে পুলিশ সদস্য শফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, আমি ঈদের ছুটিতে আসছিলাম এইটা সত্য তবে আমি এই মারামারির ঘটনার সাথে সম্পৃক্ত নয়।

স/বি