ঢাকারবিবার , ২৯ ডিসেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে পিডিবি’র ভূতুড়ে বিলে গ্রাহক হয়রানী

admin
ডিসেম্বর ২৯, ২০১৯ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আবাসিক প্রকৌশলী বিদ্যুৎ (পিডিবি ) বিভাগের অনিয়ম দূর্নীতি যাতাকলে গ্রাহকরা প্রতিদিনেরই পৃষ্ট হচ্ছে। ইদানিং নতুন যাতাকল ভূতুড়ে বিলে গ্রাহকরা হচ্ছে হয়রানী। যা দেখার কেউ নেই।

তেমনি হয়রানীর শিকার উপজেলার তাতকুড়ার বাজারের মোঃ রমজান আলী রাইস মিলের মালিক জানায়, চলতি বছর (২০১৯ইং) জুন মাসে বিদ্যুৎ বিল আসে ২৬ হাজার ১শ ৩৯ টাকা। ২৩ জুলাই গৌরীপুর জনতা ব্যাংক এসি শাখায় ২৪ হাজার টাকা বিল পরিশোধ করি ব্যবসা মন্দ থাকার কারনে প্রতিষ্টানটি সাময়ীক বন্ধ রাখার সিন্ধান্ত নিয়ে বিদ্যুৎ সংযোগটি অফিস স্টাফদের সহযোগীতায় বিচ্ছিন্ন করে রাখি।

পরে জুলাই মাসে বিল আসে ৫ হাজার ৮শ ২২ টাকা। আগষ্ট মাসে বিল আসে ২১ হাজার ৭শ ২২ টাকা। সেপ্টেম্বর মাসে বিল আসে ২৪ হাজার ৫শ ৪টাকা। অক্টোবর মাসে বিল আসে ২৫ হাজার ৯শ ২৫ টাকা। নভেম্বর মাসে বিল আসে ৬১ হাজার ৩শ ৯৯ টাকা।

১৯ ডিসেম্বর ২০১৯ইং বকেয়া বিল পরিশোধ করন প্রসঙ্গে,গৌরীপুর আবাসিক প্রকৌশলী বিদ্যুৎ (পিডিবি) রমজান আলী রাইস মিলকে নোটিশ প্রেরন করে। ৩০ ডিসেম্বর ২০১৯ইং তারিখের মধ্যে বকেয়া বিল পরিশোধ না করলে বিদ্যুতের মূল্য হার ও নিয়মাবলী ধারা ২৪.২.১ অনুযায়ী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ মামলা দায়ের করা হবে।

সরেজমিনে গেলে দেখা যায়, রমজান আলী রাইস মিলের ভিতরে ময়লা আবর্জনার স্তুুপ, মিলের সন্ত্রাংশ ভাঙ্গ এবং অব্যবহৃত হয়ে আছে। এ ব্যাপারে আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) তহুর উদ্দিনের সাথে কথ বললে তিনি বলেন ভূতুড়ে বিল আবাসিক লাইনের ক্ষেত্রে মাঝে মধ্যে হয়ে থাকে তবে বানিজ্যিক বা ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে সম্ভব নয়। কোথায় সংযোগ বিচ্ছিন্ন করা হয় তার কোন তালিকা উনার কাছে নেই।

২৪ হাজার টাকা বিল পরিশোধের পরে ৬১ হাজার টাকা বিল কি ভাবে আসলো তার কোন সদোত্তর না দিয়ে বারবার এ প্রতিনিধিকে মিটার রিডিং দেখার কথা বলেন। অপর দিকে মিল মালিক বিদ্যুতের মামলা আতংকে ভোগছে।

স/এষ্