ঢাকাবৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে পাগলের মেলা

admin
নভেম্বর ১৬, ২০১৭ ২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব :
পাগলের সঙ্গে যবি পাগল হবি, তোর কেউ যাসনি ও পাগলের কছে। সাধক ফকির লালন শাইয়ের বিখ্যাত গানটি সকল শ্রেনী পেশার মানুষে মনে চির দিনের মত স্থান করে নিয়েছে। ঠিক তেমনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন স্বপন ২ বছর যাবত কুমড়ি গ্রামে রঙ্গিলা শাহ মাজার শরিফে পাগল মেলার আয়োজন করে আসছে।
আয়োজক রমিজ উদ্দিন স্বপন জানান,গাজীপুর জেলার জয়দেবপুর থানার পুড়াবাড়ীর সাধক, আধ্যাতিক পুরুষ ফসি উদ্দিন ফসি পাগলা বাবার স্মরনে ১২ ও ১৩ নভেম্বর ২ দিন কুমড়ি গ্রামে আলীম উদ্দিন ওরফে রঙ্গিলা শাহ (রা) মাজার শরিফে এ পাগল মেলার আয়োজন করা হয়েছে। ১২ নভেম্বর রাত ৮ টায় দোয় ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে এ মেলার কর্যক্রম শুরু কর হয়। ১৩ নভেম্বর ফজর বাদ আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে বার্ষিকী মেলার সমাপন কর হয়। মেলাতে দুর দুরন্ত থেকে দর্শনার্থি, পাগল, ও গৌরীপুরের বিভিন্ন শ্রেনীর পেশার লোক জনের সমাগম হয়। প্রতি দিনেরই মেলায় বাউল ও দরবারী গান, পরিবেশন করে ভক্তবৃন্দ ও আগত শিল্পীবৃন্দর। আয়োজক রমিজ উদ্দিন স্বপন এবার নিয়ে ২য় বারের মত এ বার আয়োজন করলেন। তিনি আরো বলেন সৃষ্টি কর্তা বাচিয়ে রাখলে প্রতি বছরেই এ মেলা হবে।

স/এষ্