ঢাকাসোমবার , ২৭ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে পল্লীতে হামলা,ভাংচুর,লুটপাট আহত-২

admin
মে ২৭, ২০১৯ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি শেখ বিপ্লব : লিচু খাওয়া নিয়ে সৃষ্টি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে দু,পক্ষের আহত হওয়ার ঘটনায় দায়েরকৃত পাল্টাপাল্টি মামলার আসামিরা জামিনে এসে বাদীর বাড়িতে হামলা,ভাংচুর ও লুটপাট চালায়।

এ সময় আসামীদের সন্ত্রাসী হামলায় আহত হয়েছে ২ জন। আহতদের মূমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনাটি ঘটেছে ২৬ মে (রবিবার) ইফতারির পর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।

হামলার শিকার ডলি জানায়, বিনা অনুমোতিতে গাছ থেকে লিচু পেরে খাওয়াকে কেন্দ্র করে শৈলগাই গ্রামের আলম মেম্বার (বর্তমান ইউপি সদস্য) ও মালেক মাষ্টার গংদের সাথে ঝগড়া ও সংঘর্ষ হয়েছিল।

এতে দু পক্ষেরেই আহত হয় এবং পাল্টাপাল্টি মামলাও দায়ের করে।

সেই মামলায় আজ (ঘটনার দিন) দু পক্ষই আদালত থেকে জামিনে আসে।

ইফতারির পর হঠাৎ লোক জনের চিৎকার ও ভাংচুরের শব্দ শুনতে পাই।

বাসা থেকে বের হয়ে দেখি মামা আবুল কাশেমের রড সিমেন্টের দোকানে শৈলগাই গ্রামের মৃত হেকিম মাষ্টারের ছেলে আলম মেম্বার (৪২), আল আমিন মাষ্টার (৩৫),মৃত হাফিজ উদ্দিনের ছেলে আঃ মালেক মাষ্টার (৫৫), আব্দুর রাজ্জাকের ছেলে বাবু (২০), মৃত-হালিমের ছেলে নয়ন (৩০), হোসেনের ছেলে বজলুসহ (৪২) আরো প্রায় শতাধিক লোক দেশিয় অস্ত্র রামদা, বল্লম, কিরিজ, টেডা রড নিয়ে হামলা ও ভাংচুর করছে।

চোখে পলকে সন্ত্রাসীরা আমাদের বাড়ী ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়।

লুটপাটে বাধা দিলে মৃত রহিম উদ্দিনের ছেলে আবুল কাশেম (৪৫) ও মৃত সদর আলীর ছেলে চান মিয়াকে (৭০) পিটিয়ে ও কুপিয়ে আহত করে।

এ সময় অন্যানরা ঘরে থাকা ৮ ভরি র্স্বালংকার,নগদ দেড় লক্ষ টাকা ও একটি ল্যাপটপ নিয়ে যায়। হামলা ও ভাংচুরের ঘটনায় বাসা ও আবসাবপত্রের প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ভাংচুরকৃত দোকানের ক্ষয়-ক্ষিতির বিষয়ে এখন কিছু বলতে পারছিনা।

দোকানের মালিককে কুপিয়ে আহত করায় তিনি চিকিৎসাধিন রয়েছে। এ ঘটনার খবর পেয়ে গৌরীপুর থানা অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে ঘটনাস্থল পরিদর্শন করে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।

এ ব্যাপারে মামলার প্র¯তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানায়।

স/এষ্