ঢাকাশুক্রবার , ৬ জুলাই ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে পল্লীতে সাজানো ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের

admin
জুলাই ৬, ২০১৮ ১০:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব :
সাজানো ঘটনায় প্রতিপক্ষকে ফাসানোর জন্য আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে।
জানা গেছে, উল্লেখিত গ্রামের মোঃ মোশারফ হোসেন (২৫) পিতা মৃত সাহেদ আলী পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলছিল। স্থানীয় মাতাব্বরগন বিরোধ নিরসনে দরবার শালীসের মাধ্যমে মাপযোগ করে দুই পক্ষকে সমান ভাগে ভাগ করে সিমানা পিলার ও একটি বাশের বেড়া নির্মান করে দেয়। কিছু দিন যেতে না যেতেই প্রতিপক্ষ মৃত আফাজ উদ্দিনের ছেলে হান্নান তার ভাই ও আতœীয়-স্বজনদের নিয়ে জোর পূর্বক দখল করে।

এ নিয়ে এলাকাবাসী ও মাতাব্বররা হান্নানকে জিঞ্জাসাবাদ করলে হান্নান নতুন কৌশল অবলম্বন করে। বাড়ী-ঘরে হামলা ভাংচুর ও লুটপাট করে ২ লক্ষ টাকা ক্ষতির অভিযোগ তুলে মৃত মফিজ উদ্দিনের ছেলে সুরুজ আলী (৫৫), মৃত সাহেদ আলীর ছেলে মোশারফ হোসেন (২৫), মোজাম্মেল হোসেন (২২),মৃত তাইজ উদ্দিনের ছেলে আমান উল্লাহ মুন্সী (৫৫), আঃ কাদিরের ছেলে মিনাল হোসেন (২২), তাইজ উদ্দিনের স্ত্রী রোমেলা (৪৮), মৃত সাহেদ আলীর স্ত্রী মজিদা আক্তারসহ (৪৮) ১৭ জনের বিরোদ্ধে অভিযোগ এনে থানায় ফোন করলে গৌরীপুর থানার এ এস আই শাহ জালাল ঘটনাস্থলে উপস্থিত হন এবং কোন প্রকার ভাংচুর ও লুটপাটের ঘটনার আলামত পায়নি। তার উপস্থিতিতে বিবাদমান জায়গার ঘর থেকে হান্নান তার মালামাল বের করে অন্যত্রে নিয়ে যায়। এ ব্যাপারে এএসআই শাহ জালালের সাথে কথা বললে তিনি তার সত্যতা স্বীকার করেন । পরে মৃত আফাজ উদ্দিনের ছেলে আঃ হান্নান বাদী হয়ে গৌরীপুর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়েরের জন্য অভিযোগ করে। উক্ত বিষয়টি অফিসার্স ইনচার্জ গৌরীপুর দেলোয়ার আহাম্মেদ অবগত থাকায় সরেজমিনে তদন্ত পূর্বক মামলা নেয়ার কথা বলে তিনি ঘটনাস্থলে যান।

ঘটনার কোন সত্যতা না পাওয়ার কারনে তিনি মামলাটি নেয়নি। এ ব্যাপারে অফিসার্স ইনচার্জ দেলোয়ার আহাম্মেদের সাথে কথা বললে তিনিও সত্যতা স্বীকার করেন। পরে বাদী ময়মনসিংহ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে।

আরআর