গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব :
পুকুরে হাঁস নামাকে কেন্দ্র করে হামলা,ভাংচুর,লটিপাট ও ৩ জন আহত হওয়ার ঘটচনাটি ঘটেছে ৬ জুলাই (শুক্রবার) সকাল ১১ টায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের মামুদ নগর গ্রামে।
হামলার শিকার শাহজাহান জানায়, পাশের বাড়ীর সাদেকের পুকুরে তাদের হাস নামাকে কেন্দ্র করে কথা কাটা-কাটি হয়। এনিয়ে গত কাল বৃহস্পতিবার বিছিন্ন ঘটনা ঘটে। তা নিরসনের জন্য আজ শুক্রবার সকালে এলাকাবাসীদের নিয়ে শালিসে বসা হয়। শালিসে বাকবিতন্ডার এক পর্যায়ে পূর্ব পরিকল্পীত ভাবে প্রস্তুুত মৃত জালালের ছেলে বিল্লাল হোসেন (৩৫), মৃত হুসেন আলীর ছেলে সাদেক (৪৫), মামুন (৩৫), জুয়েল (২৫), মৃত নুর হোসেনের ছেলে জসিম (২৫), হাসান আলীর ছেলে মজু (৪০) সহ বহিরাগত ৩০/৪০ জনের একদল সন্ত্রাসী দেশিয় অ¯্র রাদ দা, চাপাতি, কিরিচ, রড, লাঠি নিয়ে অতর্কিত হামলা চালায় মিষ্টি শ্রমিক মৃত হেকিম আলীর ছেলে রফিকের ঘর ভাংচুর করে। ঘরে রক্ষিত এনজিও থেকে উত্তলিত ঋনের নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। ভাংচুর আর নগদ অর্থসহ রফিকে প্রায় ৭০ হাজার টাকা ক্ষয় ক্ষতি হয়েছে। পাশাপাশি রফিকের বড় ভাই স‘মিল মালিক মোঃ শাহজাহানের ঘরে হামলা চালিয়ে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে যায়। লুটপাটের ঘটনার সময় রফিকের বৃদ্ধামাতা শাহেরা খাতুন (৮৫), মৃত বারেকের স্ত্রী সুলেমা (৫৮) ও তার ছেলে জসিম (২৫) বাধা দিলে তাদের পিটিয়ে আহত করে। আহতদের মাঝে সুলেমা ও জসিমকে গুরুত্বর অবস্থায় গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গৌরীপুর থানার নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা এসআই রিপন সরকার ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
আরআর

