ঢাকাশনিবার , ১৭ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে নিখোঁজের ৬ দিন পর মিললো লাশ 

চমক নিউজ, বেনাপোল অফিস
এপ্রিল ১৭, ২০২১ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে নিখোঁজের ৬ দিন পর মিললো লাশ 

গৌরীপুর প্রতিনিধিঃ ময়মনসিংহ গৌরীপুরে নিখোঁজের ৬ দিন পর শনিবার (১৭ এপ্রিল) লাশ উদ্ধার করা হয়েছে এক ইজিবাইক মালিকের। ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে তার লাশ পাওয়া যায়।
জানা যায়, উপজেলার নন্দীগ্রামের মৃত আব্দুর রশিদ খানের ছেলে শাহিনুর ইসলাম খান গত ১২ এপ্রিল সকালে নিজ বাড়ি থেকে ইজিবাইক নিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার পলাশকান্দা শশুর বাড়ি থেকে স্ত্রীকে আনতে বের হন। এসময় তার সাথে ২০ হাজার টাকাও ছিল। গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় আত্মীয়রা চিন্তিত হয়ে পড়েন।
১৩ এপ্রিল গৌরীপুর থানায় একটি সাধারণ ডায়েরিও করেন তারা। বিভিন্ন এলাকায় খোজাখুজির এক পর্যায়ের জানতে পারেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে একটি অজ্ঞাত লাশ রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ১২ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় কয়েকজন ব্যক্তি অজ্ঞান অবস্থায় শাহিনুর ইসলামকে জরুরি বিভাগে নিয়ে আসে, এসময় তারা শাহিনুরকে বারান্দায় রেখেই পালিয়ে যায়। মঙ্গলবার সকালে তিনি মারা যান।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম সিদ্দিকী জানান- শাহিনুর ইসলাম নিখোঁজের পর ১৩ এপ্রিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। লাশ পোস্টমর্ডামের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।