ঢাকামঙ্গলবার , ২০ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে ধর্ষক রবিন আটক

nayem ahmed
আগস্ট ২০, ২০১৯ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব :ময়মনসিংহের গৌরীপুরে থানা পুলিশ অভিযান চালিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরী ধর্ষনকারী ধর্ষক রবিনকে (২০) গ্রেফতার করেছে। গ্রেফতারের পর ধর্ষকের পিতা ধর্ষিতার পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন বাদী মোঃ আলী।

থানা সূত্রে জানা গেছে,উপজেলার ডৌহাখলা ইউনিয়নের নন্দী গ্রামের মোহাম্মদ আলী তার কিশোরী মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে।

এ ব্যাপের মোহাম্মদ আলী বাদী হয়ে কলতাপাড়া নজরুল ইসলামের ছেলে ধর্ষক মোঃ ফারুক আহাম্মেদ রবিন (২০), মা মোছাঃ বিউটি বেগম ও তার মার বান্ধবী মোছাঃ নাছিমা বেগমসহ অজ্ঞাত ২/৩ জন সহযোগীদের বিরোদ্ধে ৭ আগষ্ট গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করে।

সেই মামলার পলাতক আসামী ধর্ষক রবিনকে ২০ আগষ্ট দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম অভিযান চালিয়ি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গাজীপুর নামক স্থান থেকে গ্রেফতার করে।

ছেলে গ্রেফতারের পর তার বাবা নজরুল ইসলাম ধর্ষিতার বাড়ীতে গিয়ে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিয়ে বলে আমার ছেলে গ্রেফতার হয়েছে যদি পুলিশ আমার ছেলের গায়ে একটা ফুলের টুকা দেয় তাহলে তোদের স্ব-পরিবারের হাড়গুড়া করে ফেলবো। বর্তমানে ধর্ষিতা ও তার পরিবার আতংকে জীবন যাপন করছে।

 

স/এন