ঢাকামঙ্গলবার , ৭ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে দুই মাদকসেবী কারাদন্ডসহ জরিমানা

চমক নিউজ, ময়মানসিংহ
জুন ৭, ২০২২ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে দুই মাদকসেবী কারাদন্ডসহ জরিমানা

গৌরীপুর প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদক সেবক/ব্যবসায়ীর জেল জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ০৭ জুন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও হাসান মারুফ এ দণ্ড দিয়েছেন।

দন্ডপ্রাপ্তরা হল- বোকাইনগর ইউনিয়নের, ইয়ারপুর এলাকার মো: ফজলুল হকের ছেলে মো: বাবুল মিয়া (২২) ও ৪নং মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে মো: মাসুদ করিম, তাদেরকে গাঁজা সেবনকালে হাতেনাতে আটক করা হয়।

গাঁজা সেবন ও সংরক্ষণ করার অপরাধে মো: বাবুল মিয়া (২২) কে ১০ মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা অর্থদন্ড এবং মো: মাসুদ করিমকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ৫৫০ গ্রাম গাঁজা ও উদ্ধারকৃত সরাঞ্জমাদী পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অভিযানে সার্বিক সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ খ সার্কেলের চন্দন গোপাল সুর ও সঙ্গীয় টীম। উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

স/বি