ঢাকাসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে জুয়ারী সহ আটক ১৪

Mahin Sarker
সেপ্টেম্বর ৭, ২০২০ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ ৬ সেপ্টেম্বর (রবিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে ৭ জুয়ারীসহ ১৪ জনকে আটক করেছে।

পুলিশ সূ্ত্রে জানা গেছে, উপজেলার মাওহা ইউনিয়নের নিজ মাওহা কাচারী বাজারের এক জুয়ার আসর থেকে সাতজন জুয়ারীকে আটক করে।গ্রেফতারকৃতরা হলেন গৌরীপুর উপজেলার লক্ষীনগড় গ্রামের মোঃ লাল মিয়ার ছেলে রফিকুল ইসলাম( ৪০) নিজ মাওহা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে মিলন মিয়া (৩৬), মৃত ফয়েজ উদ্দিন খানের ছেলে শামছুল হক খান (৩০), নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের দুঘিয়া গ্রামের চান মিয়ার ছেলে শহীদ মিয়া (৩০), মতিউর রহমানের ছেলে সোহেল মিয়া (৩০), আবুল কালামের ছেলে রফিকুল ইসলাম (৩০),আব্দুল আজিজের ছেলে আল আমিন (২৫) ।এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে  ছুরি মামলার ৫ জন ও ওয়ারেন্টভূক্ত ২ জনকে আটক গ্রেফতার করা হয়েছে। গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান, জুয়া ও বিভিন্ন মামলায় ১৪ জনকে গ্রেফতার করে ৭ সেপ্টেম্বর সকালে আদালতে প্রেরন করা হয়েছে।

স/ম