ঢাকাশনিবার , ৫ জানুয়ারি ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে জামায়াত ইসলামী তান্ডব

admin
জানুয়ারি ৫, ২০১৯ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব :

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার জামায়াত ইসলামী অধ্যসিত রামগোপালপুর ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যে তাসমিনা আক্তারের স্বামী আপেল মিয়ার নামে দান সূত্রে জমি জোর পূর্বক দখল করে তার উপর নির্মীত ঘর ভেঙ্গে দেয় জামায়াত ইসলামীর নেতা। এ ঘটনাটি ঘটেছে ৩ জানুয়ারী (বৃহস্পতিবার) রাত সাড়ে ১১টার সময়। এ ছাড়া এই জামায়াত ইসলামীরা এলাকার অসহায় পরিবারের আবাদী জমি, পুকুর ও কবরস্থানও দখল করে রেখেছে।
এলাকাবাসী ও ইউপি সদস্য জানায়, উল্লেখিত এলাকার মৃত গোলাম ইয়াহিয়া ছেলে সৈয়দ জহিরুল ইসলামের কাছ থেকে মহিলা সদস্যের স্বামী আপেল মিয়া ধূরুয়া মৌজার,বিআরএস খতিয়ান নং-৯৩৪, দাগে-৩৬৬, (পুরাতন দাগ) ১০ শতক ও বিআরএস খতিয়ান-৭২৬ দাগে- ৩৭০ (পুরাতন দাগ) ৫ শতাংশ জমি দান সূত্রে প্রাপ্ত হয়। বাকি সাড়ে ৬০ শতাংশ জমি মৃত ইয়াহিয়ার ছেলে নুরুল ইসলাম ও সিদ্দিকুর রহমান ক্ষয় করে।

জামায়াত নেতা সিদ্দিকুর রহমান ও নুরুল ইসলাম মিলে আপেল মিয়ার সম্পত্তি জোড় পূর্বক দখল করার চেষ্টা করে ব্যর্থ হয়ে সিদ্দিক গংরা আদালতে মামলা দায়ের করে। মামলা দায়েরের পরে আদালত থেকে উক্ত জমির উপর ১৪৪ ধারা জারি করে। ১৪৪ ধারা উপেক্ষা করে সিদ্দিক গংরা ঘটনার দিন রাতে দেশিয় অ¯্র নিয়ে মুত ইয়াহিয়ার পূত্র সিদ্দিকুর রহমান (৬২),নুরুল ইসলাম (৬০), নুরুল ইসলামের পূত্র তুহিন (৩০), মহসিন (১৯), সিদ্দিকের পুত্র রাজু (২৫), ও রিপন (২০) মিলে ভূমির উপর নির্মীত ঘর ভাংচুর করে টিন ও কাঠ নিয়ে যায়। অভিযোগের প্রেক্ষিতে সরে জমিনে গেলে ওই এলাকার সনু মিয়া ৪ শতাংশ, তারিকুর ইসলাম ১৫ শতাংশ, নবী হোসেনের ৩০ শতাংশ, জমি জোড় পূর্বক দখল করে রেখেছে। পাশাপাশি সৈয়দ কোবাদ উদ্দিনের আড়াই শতাংশ পারিবারিক কবরস্থান কেটে আবাদী বানিয়ে ৩৬৬ দাগের জমির সাথে একত্রে বিক্রি করে দেয়। এলাকাবাসী তাদের এ অন্যায়ের প্রতিবাদ করলে সিদ্দিক গংয়ের ভাগিনা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তার ভয় দেখায়।

এ ব্যাপারে ইউপি সদস্য সোহাগ মিয়ার সাথে কথা বললে তিনি তার সত্যতা স্বীকার করে বলেন বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়েছে। আমরা এলাকাবাসীদের নিয়ে বসে এর মিমাংসা করা চেষ্টা করবো।

স/এষ্