ঢাকারবিবার , ১৬ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে জমে উঠেছে পৌর সভার ওয়ার্ড উপ-নির্বাচন

admin
জুন ১৬, ২০১৯ ৪:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব : ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা পরিষদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই শুরু হয়ে গেল পৌর সভার ৭ নং ওয়ার্ডের উপ-নির্বাচন।

২৪ জুন নির্বাচনকে ঘিরে বইছে নির্বাচনীয় গরম হাওয়া। উপ-নির্বাচনে প্রার্থী হয়েছেন ৭ জন, ১০ জুন প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্ধ দেয়া হয়।

মোঃ সামাল মিয়া (ব্লাক বোর্ড) প্রতিক, মোঃ অলি উল্লাহ (উট পাখি) প্রতিক, মোঃ নাজিম উদ্দিন (পাঞ্জাবী) প্রতিক, মোঃ সেলিম (ডালিম) প্রতিক, মোঃ ছাবেদ আলী (টেবিল ল্যাম্প), মোঃ রফিকুল ইসলাম রফিক (পানির বোতল) ও আবু সুফিয়ান (ব্রীজ) প্রতিক নিয়ে প্রতিদ্ধীতা করছেন। প্রতিক পাওয়ার পর প্রার্থী ও তার কর্মী সমর্থকরা চষে বেড়াচ্ছে ওয়ার্ডের প্রতিটি পাড়া, মহল্লা।

এলাকার আনাচে কানাচে প্রতিটি চায়ের দোকানে ঝুলছে পোষ্টার। দুপুর ২ টা থেকে রাত ৮ পর্যন্ত অটো রিক্সা করে জন প্রিয় গানকে নির্বাচনীয় গানে পরিনিত করে চালচ্ছে প্রচারনা। পাশাপাশি সারা দিন প্রার্থীর আত্মীয়, সমর্থক মহিলারা দল বেধে ভোট্রাদের বাড়ী বাড়ী গিয়ে নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছে।

ভোটারাও এখন ভোট উৎসবে মেতে উঠেছে। সরগরম হয়ে আছে পাড়া মহল্লা চায়ের দোকান গুলোও। ভোটারা ২৪ জুন উৎসব মুখোর পরিবেশে ভোট দিবার অপেক্ষায় প্রহর গুনছে। তবে কেউ কেউ বলছেন লড়াইটা হবে ত্রি-মুখি।

স/এষ্