ঢাকাসোমবার , ৪ জানুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin
জানুয়ারি ৪, ২০২১ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে গৌরীপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সোমবার (৪জানুয়ারী) সকাল ১১ টায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী, স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা হয়েছে।

র্যালী শেষে স্থানীয় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মুক্তাদির শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনির সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ম.নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ ও আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শফিকুল ইসলাম হবি, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মুক্তাদির তুষার প্রমুখ। এছাড়াও আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স/ম