ঢাকাসোমবার , ২১ জুন ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে চেয়ারম্যান শহীদের মৃত্যুতে ইউনিয়ন আওয়ামীলীগের স্মরন সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত

চমক নিউজ, ময়মানসিংহ
জুন ২১, ২০২১ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে চেয়ারম্যান শহীদের মৃত্যুতে ইউনিয়ন আওয়ামীলীগের স্মরন সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত

 

মোঃ নজরুল ইসলাম গৌরীপুর থেকে-  

সদ্যপ্রয়াত ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গৌরীপুর সরকারী কলেজের সাবেক ভিপি মোঃ শহীদুল ইসলামের (অন্তর) মৃত্যুতে ২১ জুন  (সোমবার)  বিকালে  শাহগঞ্জ স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে স্মরন সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।

ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের উদ্দ্যোগে স্মরন সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ রাজ্জাকের সভাপতিত্বে, গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আলী আহাম্মদ খান পাঠান সেলভি ও মঞ্জুরুল হক মঞ্জু মাস্টারের যৌথ সঞ্চালনায় স্মরন সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিধূ ভোষন দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ম ,নুরুল ইসলাম, ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আঃ মুন্নাফ, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ উল্লাহ, মাওহা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ কালন, সহনাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহি দাস আচার্য্য, মাওহা ইউনিয়ন আওয়ামীলীগীর সাধারন সম্পাদক কবির উদ্দিন, সহনাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোশারফ হোসেন সরকার, জেলা পরিষদের সদস্য এইচএম খাইরুল বাশার, উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম কুমার, গৌরীপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, অচিন্তপুর ইউনিয়নে পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হাশিম প্রমুখ।

স্মরন সভা শেষে তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।

স/বি