গৌরীপুরে চেয়ারম্যান প্রার্থী জায়েদুরের নির্বাচনীয় মতবিনিময় সভা
গৌরীপুর প্রতিনিধি- ২৩ ডিসেম্বর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্টিত হবে। সেই নির্বাচনকে কেন্দ্র করে ২১ নভেম্বর (রবিবার) বিকালে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ছিলমপুর নতুন বাজারে চেয়ারম্যান প্রার্থী মোঃ জায়েদুর রহমানের এক মতবিমিয় সভা অনুষ্টিত হয়েছে।
উক্ত মত বিনিমিয় সভায় আঃ কদ্দুছের সভাপতিত্বে মোঃ খাইরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রার্থী জায়েদুর রহমান, আব্দুল মান্নান, হারুন-উর রশিদ, বর্তমান ইউপি সদস্য মোঃ শহিদুল্লাহ, মোঃ হারেছ, ফজলুল হক মাস্টার, আঃ বারেক, আঃ মজিদ, মোঃ মতি মিয়া, সাবেক ইউপি সদস্য মোঃ জামাল উদ্দিন তালুকদার, আতিকুল, টিপু মিয়া, মোঃ মজনু মিয়া, মোঃ মঞ্জু মিয়া, মোঃ মতিউর রহমান প্রমুখ।
স/বি

