গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব : ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশের অভিযানে ২ দিনে গাজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীদের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গত কাল ৪ জুলাই (বৃহস্পতিবার) গোপন সূত্রে খবর পেয়ে গৌরীপুর থানা এস আই নজরুল ইসলামের নেতৃত্বে এক দল পুলিশ বোকাইনগর ইউনিয়নের দারিয়াপুর গ্রামে অভিযান চালিয়ে মৃত আঃ কদ্দুছের ছেলে রফিকুল ইসলামকে ১ কেজি গাজাসহ আটক করে।
পরে একই ইউনিয়নের ইয়ারপুর গ্রামে অভিযান চালিয়ে মৃত নাজিম উদ্দিনের ছেলে হারুন উর রশিদকে ৩০০ গ্রাম গাজাসহ আটক করে থানায় নিয়ে আসে।
পর দিন ৫ জুলাই শুত্রবার দুপুরে এস আই শরিফের নেতৃত্বে একদল পুলিশ অভিযোন চালিয়ে দৌলতপুর গ্রাম থেকে ২০ পিচ ইয়াবাসহ পৌর শহরের নতুন বাজারের মানিক নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করে। তাদের সবার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
স/এষ্

