ঢাকাশনিবার , ১ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে কিশোরী ধর্ষণ চেষ্টায় যুবক আটক

চমক নিউজ, ময়মানসিংহ
মে ১, ২০২১ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে কিশোরী ধর্ষণ চেষ্টায় যুবক আটক

 

শেখ বিপ্লব ময়মনসিংহ ব্যুরো-প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে (১৬) জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালিয়ে প্রেমিক আটক। ঘটনাটি ঘটেছে ২৯ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় ময়মনসিংহের গৌরীপুরে পৌর শহরের কালীপুর মধ্যম তরফ(কলাবাগান) এলাকায়।

এ ঘটনায় মোঃ শরিফুল ইসলাম মিন্টুকে (২৬) আসামী করে কিশোরীর মা বাদী হয়ে ১ মে ২০২১ইং গৌরীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।

আটক প্রেমিক শরিফুল ইসলাম মিন্টু নেত্রকোন জেলার আটপাড়া উপজেলার মল্লিকপুর গ্রামের মোঃ আঃ সালামের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, প্রেমের প্রস্তাব দিয়ে মিন্টু বিভিন্ন সময় কিশোরীকে রাস্তা-ঘাটে ও মোবাইল ফোনে উত্যক্ত করতো। কিশোরী তোর প্রস্তাব প্রত্যাক্ষান করে আসছে। ঘটনার দিন সন্থ্যায় মিন্টু‘র কিশোরীকে একা পেয়ে তার মামা মোনায়েম খান পাঠানের বসত ঘরে নিয়ে ধর্ষনের চেষ্ট চালায়। পরে কিশোরীর চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে শরিফুল ইসলাম মিন্টুকে ধরে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে গৌরীপুর থানার সেকেন্ড অফিসার ও মামলার আইও মোঃ নজরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। অভিযুক্ত ব্যক্তিকে আদালতে প্রেরন করা হয়েছে।

স/বি