ঢাকাবুধবার , ৩০ অক্টোবর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে কবরস্থান দখল করে ফিসারী হামলা ভাংচুর লুটপাট আহত-৩

admin
অক্টোবর ৩০, ২০১৯ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব : জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে এখন কবরস্থান দখল করে বানালো পুকুর। জমির মালিক বাঁধা দেয়ায় প্রতিপক্ষ বাড়ী ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে।

এ সময় বাঁধা দেয়া প্রবাসী আপন দুই ভাইকে পিটিয়ে আহত করে। আহত প্রবাসী এক ভাইকে গুরুত্বরে অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে ২৯ ও ৩০ অক্টোবর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইঊনিয়নের মুখোরিয়া গ্রামে।

উল্লেখিত গ্রামের মমতাজ আলীর মালোশিয়া প্রবাসী আহত সাইফুল ইসলাম (৩২) এর বড় ভাই প্রবাসী স্বপন মিয়া জানায়, ঘটনার দিন সকালে মৃত কাশেম সরকারের ছেলে সিদ্দিকুর রহমান (৫০) গংরা মিলে আমাদের কবরস্থান কেটে পুকুর তৈরীর করছিল।

এ সময় আমরা দুই ভাই বাধা দিলে সিদ্দক ক্ষিপ্ত হয়ে মৃত মুক্তার হোসেনের ছেলে জয়নাল (৫০), মৃত হাসান আলীর ছেলে বোরহান (৩৫),আইয়ুব খানের ছেলে হালিম (২৮), জয়নালের ছেলে জুনায়েদসহ (২৮) আরো ২৫/৩০ জনের একটি দল দেশিয় অ¯্র রামদা, বল্লম, কিরিজ, লোহার পাইপ নিয়ে আমাদের বাড়ীতে হামলায় চালায়।

বাড়ী-ঘর ভাংচুর করে। লুটপাট করে ঘরে রক্ষিত ১ লাখ ৫০ হাজার টাকা ও মালোশিয়া থেকে আনা ৪ টি ব্রেন্ডের মোবাইল সেট নিয়ে যায়। আমরা দৌড়ে এসে বাধা দিলে আমার ছোট ভাই সাইফুল ইসলামের মাথায় রামদা দিয়ে কুপ দেয়। এ সময় জালাল উদ্দিনের ছেলে মানিককে (২৮) পিটিয়ে আহত করে।

পরে এলাকাবাসীর সহযোগীতায় আহতদের উদ্ধার করে প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার সাইফুলকে গুরুত্বর দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রের করে।

অপরজনকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পর দিন ৩০ অক্টোবর (বুধবার) সকালে সিদ্দিক গংরা আবার হামলা চালিয়ে স্বপনের ছেলে মোঃ তামিজকে (১৬) কুপিয়ে আহত করে। আহত তামিজকে আশংখা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স/এষ্