ঢাকামঙ্গলবার , ৮ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গৌরীপুরে এক রাতে সাত গরু চুরি ! আতংকে কৃষক

চমক নিউজ, ময়মানসিংহ
মার্চ ৮, ২০২২ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

 গৌরীপুরে এক রাতে সাত গরু চুরি ! আতংকে কৃষক

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুরে গরু চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকার সাধারণ কৃষকদের মধ্যে বিরাজ করছে আতংক। সোমবার (৭ মার্চ) দিনগত রাতে উপজেলার অচিন্তপুর গ্রামের আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামের (৪৩) বাড়ি থেকে সাতটি গরু চুরি হয়েছে। এর আগে ৪ মার্চ দিন দুপুরে পৌরসভার মধ্য ভালুকার আব্দুল গণির একটি গরু চুরি হয়।
আমিনুল ইসলাম জানান, সোমবার দিনগত রাতে গোয়াল ঘর থেকে তার দুটি গরু ও চাচাতো ভাই মানিক মিয়ার পাঁচটি গরু চোরে নিয়ে যায়। চুরি হওয়া ৭টি গরুর মুল্য হবে প্রায় ৬ লাখ টাকা।
মধ্য ভালুকা এলাকার আব্দুল গণি জানান, তার গরু চুরির ঘটনায় সি.সি ক্যামেরার ভিডিও ফুটেজসহ গৌরীপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী সাংবাদিকদের জানান, সাত গরু চুরির ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি।
স/বি