গৌরীপুরে উপজেলা পরিষদের ক্রীড়া সামগ্রী বিতরণ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি– ময়মনসিংহের গৌরীপুরে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা অফিসার্স ক্লাবে মংগলবার(২১জুন) দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান ও উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ কর্তৃক উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫টি স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এসময় মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সকল প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন বলেন , বর্তমান সরকার খেলার মান উন্নয়নের জন্য বিভিন্ন স্কুল, কলেজ, ক্রীড়া সংগঠন ও ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করছে। যাতে শিক্ষার্থীরা খেলা বাদ দিয়ে মাদকের দিকে যেতে না পারে। সেই জন্য বর্তমান সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করছেন।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন লেখাপড়ার পাশাপাশি খেলা ধুলার মাধ্যমে সুস্থ সবল জাতি গড়া সম্ভব।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে ডাঃ এম আর করিম হাই স্কুল, বেতান্দর উচ্চ বিদ্যালয়, ভালুকাপুর উচ্চ বিদ্যালয়, মাওহা উচ্চ বিদ্যালয়, বেলতলী দাখিল মাদরাসা, বালিজুড়ী উচ্চ বিদ্যালয়, বড়ভাগ উচ্চ বিদ্যালয়, পুমবাইল ফজলুল উলুম ফাযিল মাদরাসা, রামগোপালপুর পি.জে.কে উচ্চ বিদ্যালয়, কাউরাট আকবর আলী দাখিল মাদরাসা, তালে হোসেন খান উচ্চ বিদ্যালয় ,সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয় , লংকাখোলা উচ্চ বিদ্যালয় , কবুলেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ,ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঝে ফুটবল,ক্রিকেট ও ক্যারাম খেলার সরঞ্জাম সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
স/বি

