ঢাকাশুক্রবার , ৫ জুলাই ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে আহত শতবর্ষী বৃদ্ধের মৃত্যু এলাকায় শোকের মাতন

admin
জুলাই ৫, ২০১৯ ৩:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব: অবশেষে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার পশ্চীম পাড়া গ্রামের সন্ত্রাসী হামলার শিকার আহত আব্দুল কাদির (১০০) ২ জুলাই রাতে মৃত্যুবরন করে। ৩ জুলাই (বুধবার) বৃদ্ধার মৃতদেহ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। ময়না তদন্ত শেষে ওই দিন সন্ধ্যা ৭ টায় তার নিজ বাড়ীতে দাফন সম্পন্ন করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ মোঃ লাল মিয়া গংরা একই এলাকার আঃ কাদিরের (১০০) পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ী ঘর ভাংচুর করে। এ হামলার ঘটনায় শতবর্ষী বৃদ্ধ আব্দুল কাদিরসহ পরিবারের লোকজন বাঁঁধা দিলে প্রতিপক্ষ তাদের উপর হামলা করে।

তাদের হামলায় আব্দুল কাদির, তার মেয়ে ও পূত্রবধূসহ ৩ জন আহত হয়। গুরুত্বর আহত আব্দুল কাদিরকে প্রথমে গৌরীপুর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে কর্তব্যরত ডাক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। পরে ১৭ জুন আব্দুল কাদিরকে মচিমহা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করে।

এ ব্যাপারে আঃ কাদিরের ছেলে আবুল হাশিম (৬৫) বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-১৯/১৪৯ তারিখ ১৫/৬/১৯ইং। গত ২৫ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আঃ কাদিরকে ছাড় পত্র দেয়। বাড়ীতে চিকিৎসারত অবস্থায় ২ জুলাই রাতে তার মৃত্যু হয়।

সকালে গৌরীপুর থানা পুলিশ খবর পেয়ে বাড়ী থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মচিমহাতে প্রেরন করে। সন্ধ্যায় নিজ বাড়ীতে কাদিরের দাফন সম্পন্ন করে। শতবর্ষী আব্দুল কাদিরের মৃত্যু সংবাদ ছড়িয়ে পরার সাথে সাথে এলাকায় শোকের মাতন উঠে। জামিনে থাকা আসামীরাও গা ঢাকা দিয়েছে।

স/এষ্