গৌরীপুরে আন্তর্জাতিক দিবস পালিত
ময়মনসিংহ ব্যুরো-ময়মনসিংহের গৌরীপুরে ৮ মার্চ ( সোমবার) শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আযোজনে এ উপলক্ষে স্থানীয় পাবলিক হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার কমল রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, ইউ আর সি প্রশিক্ষক মাকসুদা আক্তার বানু,এডরা প্রশিক্ষক রোখসানা পারভীন,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ।
স/বি

