গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে গত ২১ সেপ্টেম্বর বিভিন্ন অনলাইনে অচিন্তপুর ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে সংবাদ প্রকাশীত হয়। প্রকাশীত সংবাদে উল্লেখিত ইউনিয়নের তালে হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাশেম মাস্টার নৌকার মনোনয়ন প্রত্যাশী।
এ ব্যাপারে স্থানীয় আওয়ামীলীগ নেতারা জানান, তিনি কবে কখন কোথায় আওয়ামীলীগে যোগদান করেছেন তা আমাদের জানা নেই। সংবাটির প্রকাশের পরে আবুল হাশিম মাস্টার কৌশলে অন্য একটি অনলাইন পত্রিকায় তার প্রতিবাদ জানান, প্রকাশীত সংবাদটিতে উল্লেখ আমি ছাত্র জীবন থেকেই ছাত্রলীগ করে আসছি। আমার বাবা-দাদাও আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। আমি তাদের উত্তরসুরি। সংবাদটিতে আরা উল্লেখ, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল অপপ্রচারে লিপ্ত। সাধারন মানুষকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালাচ্ছে।
২৪ সেপ্টেম্বর সংবাদটি প্রকাশ হলে স্থানীয় আওয়ামীলীগ নেতাদের দৃষ্টিগোচর হয়। তারা জানায়,আবুল হাশিম মাস্টার এবং তার বাবা-দাদা কখনো আওয়ামীলীগ করেনি। তার নানা মুত- জনাব খা আওয়ামীলীগ করতো। আবুল হাশিম মাস্টার তিনি জাপা রাজনীতিতে সাথে সম্পৃক্ত ছিলেন।
তিনি আওয়ামীলীগ সদস্য পদ নিয়েও জালিয়াতি করছে। প্রকাশীত সংবাদের সাথে আওয়ামীলীগের সদস্য পদের যে কুপনটি সংযুক্ত করা হয়েছে সেটা জালিয়াতির মাধ্যমে তৈরী করা। তিনি আওয়ামীলীগের সদস্য হয়েছেন ১০ মে ২০০৫ সালে তার সদস্য নং ৪৬৯৫৮৪৮ কেন্দ্রীয় সাধারন সম্পাদকের স্বাক্ষর করা হয়েছে সৈয়দ আশরাফুল ইসলাম। এইটা স্বাক্ষর জালিয়াতীর মাধ্যমে করা হয়েছে বলে স্থানীয় নেতা কর্মীদের দাবী। ২০০২ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত সাধারন সম্পাদকের দায়ীত্বে ছিলেন মোঃ আব্দুল জলিল আর আবুল হাশিম মাস্টারের সদস্য পদে কুপনটিতে স্বাক্ষর করেছেন সৈয়দ আশরাফুল ইসলাম এটা হাস্যকর।
উল্লেখ্য, গৌরীপুর পৌর শহরের ভালুকার আঃ কাদির তিনি আওয়ামীলীগের সদস্য হন ১৪ জুলাই ২০০৬ সালে তার সদস্য নং ১১৮৩৭৮ কেন্দ্রীয় সাধারন সম্পাদকের স্বাক্ষর মোঃ আব্দুল জলিল।
অপর দিকে অচিন্তপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মোঃ আবুল কাসেম তিনিও আওয়ামীলীগের সদস্য হন ২৭ ফেব্রুয়ারী ২০১২ইং সালে তার সদস্য নং-৪৬৮৫৩২০ কেন্দ্রীয় সাধারন সম্পাদক হিসাবে স্বাক্ষর করেছেন সৈয়দ আশরাফুল ইসলাম। মোঃ আবুল কাসেম ২০১২ সালে সদস্য আর আবুল হাশিম মাস্টারের ২০০৫ সালে সদস্য তাদের দু জনের সদস্যের ক্রমিক নাম্বারের খুব একটা বেশি ব্যবধান নেই।
কিন্তুু আব্দুল কাদিরে আগে সদস্য হওয়া আবুল হাশিম মাস্টারের সদস্য ক্রমিক নাম্বারের মাঝে প্রায় ৪৫ লক্ষের অধিক ব্যবধান প্ররিলক্ষিত হচ্ছে এটি কঠিন জালিয়াতি এরা অনুপ্রবেশকারী, এরা আওয়ামীলীগের ক্ষতি করতে পরিকল্পীত ভাবে দলে ঘুকতে চাচ্ছে। জাতীয় কমিটির সাধারন সম্পাদকের স্বাক্ষর জালিয়াতি এটা কোন সাধারন বিষয় নয়। আমরা এই জালিয়াত কঠিন শাস্তী দাবী করছি।
উল্লেখ্য সৈয়দ আশরাফুল ইসলাম ২০০৯ সালে দলের ১৮ তম কাউন্সিলের মাধ্যমে সাধারন সম্পাদক নির্বাচিত হন এবং ২০১৬ পর্যন্ত তিনি দায়ীত্ব পালন করেন।
এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রেজাক বলেন,আবুল হাশিম মাস্টারকে কখনো আওয়ামীলীগের রাজনীতি করতে দেখিনি। বিগত সময় উনাকে জাপার রাজনীতি করতে দেখেছি। আওয়ামীলীগের সদস্য পদের কুপনটি জালিয়াতির মাধ্যমে করা।
সামনে ইউপি নির্বাচন নৌকার মনোনয়নের জন্যই তিনি এ জালিয়াতি করেছেন। আমি উপজেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দের কাছে দাবী করবো জালিয়াতির চক্রটিকে সনাক্ত করে তাদের বিরুদ্ধে দলি ও আইনানুগ ব্যবস্থা গ্রহন করার।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইকবাল হোসেন জুয়েল বলেন,২০০৫ সালে কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ছিলেন মোঃ আব্দুল জলিল, সৈয়দ আশরাফুল ইসলাম ছিল না। যদি জালিয়াতির মাধ্যমে সদস্য পদের কুপন তৈরী বিষয়টি প্রমানীত হয় তাহলে উনার বিরুদ্ধে দলী ও আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
স/এষ্

