গৌরীপুরে আউশ উৎপাদন বাড়াতে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : আউশ ধানের উৎপাদন বাড়াতে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা কৃষি সম্প্রসারণের উদ্যোগে স্থানীয় ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও ডিকেআইবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, উপজেলা কৃষকলীগের সভাপতি মনসুর আহম্মদ মিলন, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, ডিকেআইবি উপজেলা শাখার সভাপতি আনিছুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন জানান, এ উপজেলায় মোট ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ৩০ কেজি সার ও ৫ কেজি বীজ বিতরণ করা হয়েছে।
স/বি

