ঢাকামঙ্গলবার , ২০ মে ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

  গৌরীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করায় ২৫ হাজার অর্থদণ্ড

চমক নিউজ, ময়মানসিংহ
মে ২০, ২০২৫ ১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

  গৌরীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করায় ২৫ হাজার অর্থদণ্ড

ময়মনসিংহ বিভাগীয় প্রধান শেখ বিপ্লব- ময়মনসিংহের গৌরীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করায় আব্দুল ওয়াহাব নামে এক কারখানার মালিককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সন্ধ্যায় উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চুড়ালি গ্রামে অভিযান পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা।

জানা গেছে, উপজেলার ডৌহখলা ইউনিয়নের চূড়ালি গ্রামে একটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও মজুত করায় আব্দুল ওয়াহাব কারখানা মালিক।  সেই সেমাই আশেপাশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করতেন। এবার ঈদুল আযাহাকে সামনে রেখে ওই কারখানায় বিপুল পরিমাণ  সেমাই তৈরি করে মজুত করা হয়। চলছিল বাজারজাত করার প্রস্ততি। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার সন্ধ্যায় ওই কারখানায় উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের নেতৃত্বে অভিযান চালায় প্রশাসনের একটি দল। পরে কারখানার মালিককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা।

উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান বলেন, জনস্বার্থে আমাদের এই ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।