ঢাকাসোমবার , ৬ মার্চ ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ভোক্তাদের কাছ থেকে অর্থ নেয়ার অভিযোগে ইউপি সদস্য সাময়িক বহিস্কার

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ৬, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ভোক্তাদের কাছ থেকে অর্থ নেয়ার অভিযোগে ইউপি সদস্য সাময়িক বহিস্কার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি শেখ বিপ্লব-  খাদ্যবান্ধব কর্মসূচীর ভোক্তাদের কাছ থেকে অর্থ নেয়ার অভিযোগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সদর ইউনিয়নের এক সদস্যকে সাময়ীক ভাবে বহিস্কার করা হয়েছে।

  জানাগেছে,  গৌরীপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোঃ আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির এমআইএস চলা কালীন সময়ে ভোক্তাদের কাছে অর্থ দাবির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত চিঠিতে ৯ ফেব্রুয়ারী (স্নারক নং৪৬.০০.০০০০.০১৭.২৭.০০৩.২১.৯৩) সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারার অপরাধ সংঘটিত হওয়ায় একই আইনের ধারা ৩৪ (১) অনুযায়ী উল্লিখিত ইউনিয়ন পরিষদ সদস্যকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন জানান ইউপি সদস্য সাময়িক বরখাস্তের চিটি হাতে পেয়েছি।

স/বি