নিঃস্ব ব্যবসায়ী , ধ্বংস যুব সমাজ
গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব :
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আই,পি,এল এ দেশের ক্রিকেটে যথেষ্ট প্রভাব ফেলেছে। তার ফলে বিশ্ব ক্রিকেটে টাইগাররা যথেষ্ট দাপটে আছে। কিন্তুু ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় এর প্রভাব ক্রিকেটারদের উপরে না পড়ে তার কু-প্রভাব প্রভাবিত হয়ে আই,পি,এল চার ছক্কা আর উইকেট জুয়ায় নিঃস্ব হচ্ছে ব্যবসায়ী আর ধ্বংস যুব সমাজ, লাভবান হচ্ছেন দাদন ব্যবসায়ীরা।
আই,পি,এল নয় গৌরীপুরে এখন সব ধরনের ক্রিকেট মানেই জুয়া। আর ক্রিকেট জুয়ারীদের দৌড় ঝাপ দেখলে মনে হয় গৌরীপুর যেন বিশ্বের সচ চেয়ে বড় জুয়ার আসর। দলের উপর থেকে শুরু করে বল,রান, উইকেট এবং কি খেলোয়াড়দের উপরেও চলে জুয়া। প্রতি দিন দল বুঝে লক্ষ থেকে কোটি টাকা পর্যন্ত বাজি হয়ে থাকে।
শহর থেকে প্রত্যন্ত অঞ্চেলে সব অলি গলির চায়ের দোকান, বড় ছোট ক্লাব,ব্যবসায়ীদের গদি ঘরে জুয়ার প্রধান আসর। এবং কি বাসায় বসে মোবাইলে কন্টাক্টের মাধ্যমে ভ্রাম্যমান জুয়ার আসর তো আছেই।
পৌর শহরের হাসপাতালের সামনে,উত্তর বাজার মোড়,রেল স্টেশন, মধ্যবাজার খলিফা পট্টি, নতুন বাজার, মাছ মহাল, ঝলমল সিনেমা হল মোড়, ধান মহাল, কালীখলা, পাটবাজার, কালীপুর থানার সামনে, মধ্যম তরফ, গোলকপুর, বালুয়াপাড়া মোড়, শাহগঞ্জ বাজার, গাগলা মোড়, লংকাখোলা মোড়সহ বিভিন্ন স্থানের চয়ের দোকানে জুয়ার আড্ডা বসে। দৃর্শ মান জুয়া নয় বলে প্রশাসনিক ঝামেলা পোহাতে হয় না। পিতা পূত্র বড় ছোট সবাই এক সাথে বসে মোবাইল মেসেজের মাধ্যমের প্রতিপক্ষেরে সাথে বাজি বিনিময় হয় এবং বিকাশেও টাকা লেনদেন করে।
সরে জমিন ঘুরে দেখা ও শুনা যায়, আই পি এল চলাকালীন সময় বড় বড় ব্যবসায়ীদের গদি ঘর, চায়ের দোকান, ছোট বড় ক্লাবে টিভির সামনে বসা ক্রিকেট প্রেমি জুয়ারোরা অপলক দৃষ্টিতে নিঃস্তব্দ হয়ে তাকিয়ে আছে। আর মাঝে মাঝে বাজিতে হারা জুয়ারিদের মুখ থেকে ভেসে আসে ইস উহু শব্দ, দুর থেকে কেউ শুনলে মনে হবে এখানে কোন বড় ধরনের অপারেশন হচ্ছে রোগী ব্যাথায় এমন আওয়াজ করছে। এ ধরনের জুয়ায় নিয়মিত অংশ গ্রহন কারীরা হচ্ছে সরকারী কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়ী ও যুব সমাজ। প্রত্যক্ষদশীরা জানায়, ক্রিকেট নিয়ে এ কেমন জুয়া শুরু হয়েছে বলে, রানে, উইকেটে আবার দলের সাথে তো আছেই, খেলোয়াড় ও টচের উপর ও লক্ষ টাকার বাজি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক চার ছক্কার বাজিতে নিঃস্ব হওয়া এক জন জানায়, দল বুঝে লক্ষ থেকে কোটি টাকার বাজি হয়ে থাকে গৌরীপুরে। প্রকৃত ক্রিকেট প্রেমিদের কাছ থেকে টাকার অংক আড়াল করতে বিভিন্ন সংকেত ব্যবহার করা হয়ে থাকে। আই পি এল জুয়ায় সব চেয়ে লাভবান হচ্ছে দাদন ব্যবসায়ীরা চরা সুধে টাকা দিচ্ছে ব্যবসায়ীদের, স্বর্ণালংকার রেখেও তারা টাকা দিচ্ছে ব্যবসায়ী ছাড়া শিক্ষার্থী ও যুব সমাজকে। বর্তমানে স্কুল কলেজ পড়–য়া যুবকরাও এ জুয়াতে অংশ গ্রহন করছে। পাশাপাশি যুব সমাজ জুয়ার টাকা সংগ্রহ করতে লিপ্ত হচ্ছে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে। চার ছক্কা মারতে গিয়ে নিঃস্ব হওয়া কয়েক জন ব্যবসায়ীরা জানান চার ছক্কা মারতে গিয়ে আমরা অক্কা পেয়েছি। এখন আবার ছাত্র যুবারা যে ভাবে এতে অংশ গ্রহন করছে তাতে যুব সমাচসহ পরিবার ধ্বংস হয়ে যাবে। তারা আরো জানায় গৌরীপুরে এ জুয়ার আবিস্কার করেছে নতুন বাজারের ব¯্র শিল্পের মালিক আর শ্রমিকরা। এরা রাস্তায় হাটতে হাটতে পায়ের জুতান উপরেও লক্ষ টাকার জুয়া খেলে। এ থেকে রক্ষার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছে।
স/এষ্

