ঢাকাবুধবার , ৫ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরনদীতে বাস চাঁপায় বৃদ্ধা নিহত

admin
জানুয়ারি ৫, ২০২২ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদীতে বাস চাঁপায় বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥ হানিফ এন্টারপ্রাইজের একটি বাস চাঁপায় রাশিদা বেগম (৬০) নামের এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (৫জানুয়ারী) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদেরখালপাড় নামক এলাকায়। নিহত রাশিদা গৌরনদী উপজেলার সাউদেরখাল গ্রামের আব্দুস সালাম মাঝির স্ত্রী।

গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেলাল হোসেন জানান, হানিফ এন্টারপ্রাইজের একটি বাস পথচারী রাশিদাকে চাঁপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। তিনি আরও জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও ড্রাইভার-হেলপাড় পালিয়ে যায়।

স/এষ্