ট্রাইবেকারে বাংলাদেশ বিজয়ী
শাহ আলম,গোয়াইনঘাট : ভারত-বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে বাংলাদেশ-ভারত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে সিলেটের গোয়াইনঘাট সীমান্তের রুস্তমপুর ইউনিয়নের মুসলিমপাড়া গ্রাম সংলগ্ন ভারতের মেঘালয় রাজ্যের হাতুমাই বাজার মাঠে বিজিবি ও বিএসএফ এর উদ্যোগে আয়োজিত এ প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যে ১-১ গোলে খেলাটি ড্র-হওয়ায় উভয় দলের খেলোয়ারদের সিদ্ধান্তে ট্রাইবেকার দেয়া হয়। ট্রাইবেকারে ভারতীয় বিএসএফ ফুটবল একাদশকে হারিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ফুটবল একাদশ বিজয়ী হয়েছে।
জমজমাট এ প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী’র (বিএসএফ) জোয়াই সেক্টরের ডিআইজি শ্রী সুভাষ চন্দ্র।
এ সময় উপস্থিত ছিলেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল ও ভারতীয় বিএসএফ’র ৩০ ব্যাটালিয়নের কমান্ডার সাইফুর রহমান খান।
এছাড়াও ভারত ও বাংলাদেশ উভয় দেশেরই স্থানীয় সীমান্তবর্তী এলাকার সহস্রাধিক লোকজন উক্ত খোলাটি উপভোগ করেন।
স/এষ্

