শাহ আলম,গোয়াইনঘাট থেকে
গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মালেক এর বড় ভাই গোয়াইনঘাট বাজারের প্রবীণ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল সকাল ১০ টায় নিজ বাড়ি আলীর গ্রামে তিনি ইন্তেকাল করেন। ওইদিন বাদ আছর নামাযে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুতে গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমেদ, বর্তমান সভাপতি এম এ মতিন, সহ সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক আলী হোসেন, মো. করিম মাহমুদ লিমন, প্রচার সম্পাদক দূর্গেষ চন্দ্র সরকার বাপ্পি, সদস্য ইলিয়াছ আকরাম, ইব্রাহীম খলিল গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
স/মা

